বাউবি (BOU) MBA Bangla Program এর 'শিল্পোদ্যোগ বা Entrepreneurship' বিষয়ের সিলেবাস ও গাইড বই
বাংলাদেশ উন্মুক্ত
বিশ্ববিদ্যালয়ের এমবিএ (বাংলা) প্রোগ্রামের চতুর্থ সেমিস্টারের ম্যানেজমেন্ট
বিভাগের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হল ‘শিল্পোদ্যোগ’। এই বইটি এখন পর্যন্ত
সংশ্লিষ্ট প্রোগ্রামের ছাত্রছাত্রীদের দেওয়া হয়নি। ঠিক এ কারণে ছাত্রছাত্রীরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকার সাত কলেজের সিলেবাসের আলোকে লেখা বিভিন্ন লেখকের
বিশাল মোটা মোটা বই (যার সিলেবাস ব্যাপক) ক্রয় করে পরীক্ষা প্রস্তুতি নেবার
চেষ্টা করে থাকেন। কিন্তু দেখা যায় সিলেবাস মিল না থাকার কারণে ও বইয়ের পৃষ্ঠা
ব্যাপক হবার কারণে কর্মজীবী ভাই ও বোনেরা পরীক্ষা প্রস্তুতি নিতে গিয়ে জটিলতায়
পড়ে যান। এমনকি তাদের রেজাল্টও ভালো হয় না। এই পরিস্থিতিতে আমি বাংলাদেশের
খ্যাতনামা বহু লেখকের বই কিনে ব্যাপকভাবে স্টাডি করে বাংলাদেশ উন্মুক্ত
বিশ্ববিদ্যালয় এর এমবিএ (বাংলা) প্রোগ্রামের শিক্ষার্থী ভাইবোনদের জন্য ‘শিল্পোদ্যোগ’
বইটি লিখেছি।
এর আগে দ্বিতীয় সেমিস্টারের
শিক্ষার্থীদের জন্য কার্য ব্যবস্থাপনা বইটি লিখেছিলাম। আপনারা জানেন আমি নিজেও
আপনাদের সহপাঠী। দ্বিতীয় সেমিস্টারের কার্য ব্যবস্থাপনা বইটি ব্যাপক সাড়া ফেলেছে। সারা
বাংলাদেশের এমবিএ (বাংলা) প্রোগ্রামের
ভাই বোনেরা বইটি পড়ে পরীক্ষা দিয়েছেন। তাছাড়া আমার নেওয়া অনলাইন ক্লাসগুলোতে
কার্য ব্যবস্থাপনা বইটির আলোকে পাঠদান করা হয়েছিল। একইভাবে আজকে ‘শিল্পোদ্যোগ’ বইটি লেখা হলো। প্রায় ছয় মাস ধরে 12 ঘন্টা করে পরিশ্রম করেছি বইটি এমবিএ (বাংলা)
প্রোগ্রামের ভাই-বোনদের জন্য পাঠযোগ্য করতে। বইটি যারা পরীক্ষা প্রস্তুতির জন্য সংগ্রহ করতে চান তারা সরাসরি আমার
সাথে যোগাযোগ করবেন। অথবা টেলিগ্রামে আমার অনলাইন ক্লাসে উপস্থিত থেকে ফ্রি আপনার
‘শিল্পোদ্যোগ’ পাঠ শেষ করে নিতে পারবেন।
ইনশাআল্লাহ!
নিচের ‘শিল্পোদ্যোগ’ বিষয়ের সিলেবাস দেওয়া হল:
১. উদ্যোক্তা (Entrepreneur)
- উদ্যোক্তার ধারণার বিবর্তন
- উদ্যোক্তার বৈশিষ্ট্য
- উদ্যোক্তার কার্যাবলি
- উদ্যোক্তার প্রকারভেদ
২. উদ্যোক্তা উন্নয়ন (Entrepreneurship)
- উদ্যোক্তা উন্নয়নের ধারণা
- বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়নের বিকাশ
- অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তা উন্নয়নের ভূমিকা
৩. উদ্যোক্তা উন্নয়নে প্রভাব বিস্তারকারী
উপাদান
- উদ্যোক্তা উন্নয়নের পরিবেশ
- পরিবেশগত উপাদান
- অর্থনৈতিক উপাদান
- অনার্থনৈতিক উপাদান
- সরকারি কার্যক্রম
৪. উদ্যোক্তা প্রেরণা (Entrepreneurial Motivation)
- প্রেরণা
- প্রেরণার তত্ত্বসমূহ
- প্রেরণাদায়ক উপাদান
- অর্জন প্রেরণা
৫. উদ্যোক্তার যোগ্যতা/দক্ষতা (Entrepreneurial Competencies)
- উদ্যোক্তার যোগ্যতা বা বৈশিষ্ট্যের অর্থ
- প্রধান উদ্যোক্তা-সংক্রান্ত যোগ্যতাসমূহ
- যোগ্যতা উন্নয়ন
৬. উদ্যোক্তার গতিশীলতা (Entrepreneurial Mobility)
- গতিশীলতাকে প্রভাবিতকারী উপাদান
- পেশাগত গতিশীলতা
- অবস্থানগত গতিশীলতা
৭. ক্ষুদ্র উদ্যোগ (Small Enterprises)
- বৈশিষ্ট্য
- যৌক্তিকতা
- পরিধি
- উদ্যোক্তা হিসেবে পেশাজীবনের সুযোগ
- অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র উদ্যোগের ভূমিকা
৮. প্রকল্প শনাক্তকরণ ও নির্বাচন (Project Identification and Selection)
- প্রকল্পের অর্থ
- প্রকল্প শনাক্তকরণ
- প্রকল্প নির্বাচন
- প্রকল্প প্রতিবেদন প্রণয়ন
- প্রকল্প মূল্যায়নের ধারণা
- প্রকল্প মূল্যায়নের পদ্ধতি
- ব্যবসায়িক পরিকল্পনা
৯. উদ্যোগের অর্থায়ন (Finance of Enterprises)
- আর্থিক পরিকল্পনা
- অর্থায়নের উৎস
- মূলধন কাঠামো
১০. বাংলাদেশের উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক
সহায়তা
- প্রাতিষ্ঠানিক সহায়তার প্রয়োজনীয়তা
- বাংলাদেশের সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান
- বাংলাদেশের সহায়তা ও সহযোগিতার চাহিদা ও সরবরাহভিত্তিক বিশ্লেষণ
- ক্ষুদ্র উদ্যোগের জন্য সরকারি নীতি ও কর্মসূচি
১১. ব্যবসা (The Business)
- ব্যবসার অর্থ
- সফল ব্যবসার প্রয়োজনীয়তা
- ব্যবসা ও পেশার মধ্যে পার্থক্য
- ক্ষুদ্র ব্যবসার বিকাশ
- ব্যবসা বৃদ্ধির কৌশলের প্রকারভেদ
- সম্প্রসারণ ও বহুমুখীকরণ
- ক্ষুদ্র ব্যবসায় অসুস্থতা
- শিল্পের অসুস্থতার মাত্রা
- শিল্পের অসুস্থতার কারণ ও পরিণতি
- প্রতিকারমূলক ব্যবস্থা
সূত্র: এমবিএ (বাংলা) প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
সকল সেমিস্টারের সকল বিষয়ের চূড়ান্ত সাজেশন ও এর আলোকে সাজানো-গোছানো, সংক্ষিপ্ত ও যৌক্তিক প্রশ্নোত্তর সংবলিত হ্যান্ডনোটগুলো পেতে ও এ সংক্রান্ত তথ্যের জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করুন।
হ্যান্ডনোট বা গাইড বই: https://www.aminkhan.net/my-handnote
সাজেশন বই: https://www.aminkhan.net/suggestions-book
অথেন্টিক এসাইনমেন্ট: https://www.aminkhan.net/your-assignment
থিসিস পেপার: https://www.aminkhan.net/your-internship-report
রচনা ও সম্পাদনায়
মুহাম্মাদ আল-আমিন খান
শিক্ষার্থী, এমবিএ (বাংলা) প্রোগ্রাম, অষ্টম ব্যাচ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মূল ক্যাম্পাস, গাজীপুর
লেখক, গ্রন্থকার ও সম্পাদক
ফোন: +8801611833933
Web: www.aminkhan.net
.png)


